ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বন্যার্তদের সেবায় গিয়ে দুর্ঘটনা: সেই চবি শিক্ষার্থী নিহত

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৪
বন্যার্তদের সেবায় গিয়ে দুর্ঘটনা: সেই চবি শিক্ষার্থী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬ টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় মারা যান পলাশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার। 

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) ত্রাণবাহী গাড়ি মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় পলাশকে। ৮ দিন আইসিউতে থাকার পর অবস্থার অবনতি দেখে গত মঙ্গলবার (৩ আগস্ট) সিএমএইচে নিয়ে যাওয়া হলে ১দিন পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

Advertisement

আশিক সরকার বলেন, দুর্ঘটনার পর চমেকেই পলাশের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ৮ দিন পর তাকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু ঢাকায় এনেও শেষ রক্ষ হল না। ফাহিম আর নেই! মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই শহিদ হয়ে গেল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!