ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২ সেপ্টেম্বর ২০২৪
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ২টি পিস্তল, ২টি এলজি, ১টি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২ রাউন্ড টিয়ার গ্যাস শেল, ৩টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা ও ৩টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত মো. শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি শিপন ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় মারামারি দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বর্তমান পরিস্থিতিতে সে ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে।

মো. গোলাম মোর্শেদ আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!