সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাকাডেমিক কার্য (ক্লাস এবং পরীক্ষা) আগামী (৮ সেপ্টেম্বর) তারিখ হতে শুরু হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের যথাশীঘ্র সম্ভব হলে উঠার নির্দেশ দেওয়া হলো।'
.png)
উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত তিন মাস বন্ধ ছিল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।