বুধবার (১৪ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য, উপ- উপাচার্য এবং রেজিস্ট্রার পদত্যাগ না করায় আজ দুপুর ১টা থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ ঘোষণা করা হলো। পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলমান থাকবে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, ‘শাটডাউন’ চলাকালীন বিশ্ববিদ্যালয়ে অনলাইন/অফলাইন সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়াও শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষকদের আবাসিক এলাকা, জরুরি পরিষেবা, শিক্ষক শিক্ষার্থীদের পরিবহন সেবা এবং বিশেষ কিছু অ্যাকাডেমিক ল্যাব কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানায়, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া সত্ত্বেও সম্মানের সহিত পদত্যাগ না করায় উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা এবং ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছি। আজ থেকে অনির্দিষ্টকালের ‘শাটডাউন’ঘোষণা করা হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ভিআইপি গেস্ট হাউস, অ্যাকাডেমিক ভবন-১ ও ২ এবং লাইব্রেরি ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়। পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানানো হয়।