ঠিক এমনটাই দৃশ্যের দেখা মিলল বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) হোস্টেলে। বিশ্ববিদ্যালয়টির ৩ নম্বর হোস্টেলে চুরি করতে এসে ধরা পড়েন দুজন চোর। এরপর হোস্টেলের শিক্ষার্থীরা বিভিন্ন গানের সঙ্গে নাচিয়েছেন তাদের। নাচের সেই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, দুষ্টু কোকিলসহ বিভিন্ন বাংলা গানের তালে নাচছে দুজন চোর। আবার তাদেরকে ঘিরে কয়েকজন তাদের নাচের ভিডিও করতেও দেখা যায়। এদিকে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘অবশেষে দুষ্টু কোকিলের দেখা হোস্টেল- ৩ এ’।
.png)
ইতোমধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অনেকেই আবার এই ভিডিওটি নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। এদিকে কমেন্ট সেকশনেও নানা মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কমেন্টে একজন লিখেছেন, ‘নেক্সট কনভোকেশনে ওদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে রাখতে হবে। ওরা জানে রিহার্সেল করতে হলে চুরির বিকল্প নেই, তাই এসেছিল।’
অপর একজন লিখেছেন, ‘কালো শার্ট পড়া চোরটা নাচার জন্যই চুরি করতে আসছিল মনে হয়’।
জানা যায়, বুধবার রাতে বাড্ডার সাঁতারকুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর হোস্টেলে দুজন চোর ঢুকে পড়ার সময় স্থানীয় একজন তাদের দেখতে পান। এ সময় স্থানীয় ঐ ব্যক্তির চোর সন্দেহ হলে শিক্ষার্থীদের বিষয়টি জানানো হয়। পরে শিক্ষার্থীরা দুজন চোরকে আটক করেন। আটক একজনের নাম শাহ আলম এবং অন্যজনের নাম জানা যায়নি। তাদের দুজনেরই বাড়ি কক্সবাজার জেলায়।