বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমের এবং দুই বছর মেয়াদি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোক.), ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
.png)
ভর্তি আবেদন ফি প্রদানের পদ্ধতিসহ আবেদনের নিয়মাবলি ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.btebadmission.gov.bd) পাওয়া যাবে।
একই বিজ্ঞপ্তিতে ভর্তিবিষয়ক যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে ০১৩২২-৮৩০৩০৮ অথবা ৩০১৩২২-৮৩০৩০৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এ ছাড়া বর্ণিত শিক্ষাক্রমগুলোতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে অবগত করা হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে আন্তবোর্ড সমন্বয় সভায় ভর্তি স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।