ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪০, ১১ আগস্ট ২০২৪
পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
অধ্যাপক ড. মশিউর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মশিউর রহমান পদত্যাগ করেছেন। রোববার (১১ আগস্ট) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি।

২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!