সোমবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৮৭৩টি কলেজের ৭১১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৩ হাজার ২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
.png)
এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৪ হাজার ৪২০ জন। গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/results পাওয়া যাবে।