মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন থানায় আমার যে প্রশ্ন পাঠিয়েছিলাম, সেসব পুড়ে গেছে। এখন প্রশ্নগুলো আবার নতুন করে ছাপাতে হবে। এ পরিস্থিতিতে পরীক্ষা পেছানো হবে কিনা, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
.png)
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডগুলো তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে। এরপর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে ফের পরীক্ষাগ্রহণের বিষয় জানানো হয়।