ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুলিবিদ্ধ সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ৬ আগস্ট ২০২৪
গুলিবিদ্ধ সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
আব্দুল কাইয়ূম। ছবি: সংগৃহীত

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম। ৫ আগস্ট লংমার্চে ঢাকার পথে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজে নেয়া হয়। ৬ আগস্ট সকাল ৯টায় মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মোহাম্মদ কাউসার।

কাইয়ূম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হলপিটাল পার্শ্ববর্তী টগর মুড়ার মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। 

Advertisement

মোহাম্মদ কাউসার বলেন, ‘আমার ভাই গতকাল আন্দোলনে গেলে সাভারের নিউমার্কেট এলাকায় তার গায়ে গুলি লাগে। সেই গুলিতে কিডনি ফুটো হয়ে যায়। গতকাল গুলি বের করা হলেও লাইফ সাপোর্টে ছিল। আজ ডাক্তার জানাল, আমার ভাই আর বেঁচে নেই। আমার একটা মাত্র ছোট ভাইটাকে হারাইলাম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!