ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অবরোধ রাজধানীর সায়েন্সল্যাব মোড়, মিছিল-স্লোগানে উত্তাল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ৩ আগস্ট ২০২৪
অবরোধ রাজধানীর সায়েন্সল্যাব মোড়, মিছিল-স্লোগানে উত্তাল
সায়েন্স ল্যাব অবরোধ করে রেখে আন্দোলনকারীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর অন্যতম ব্যস্ততম সায়েন্স ল্যাব অবরোধ করে রেখে আন্দোলনকারী শিক্ষার্থী। যার ফলে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে সায়েন্সল্যাব মোড় এলাকায়।

শনিবার (২ আগস্ট) সাড়ে ১১টা থেকে তারা এক এক করে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন এবং একাধিক প্লেকার্ড প্রদর্শন করতে থাকেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাড়ে ১১টার দিকে তারা সায়েন্স ল্যাব এলেও প্রথমে তারা রাস্তার এক পাশে অবস্থান নেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোয়া ১২টার দিকে পুরো সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারী। 

Advertisement

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারী। ছবি: ডেইলি বাংলাদেশ

আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ছাড়া সব যানচলাচল বন্ধ করে রেখেছেন। যার ফলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে জনসাধারণকে, অনেকে হেঁটে অথবা রিকশা করে গন্তব্যে যাচ্ছেন। 

এদিকে রাস্তার একপাশে বেশকিছু পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেতন অবস্থানে রয়েছেন তারা।

প্রসঙ্গত, শনিবার বেলা ৩টায় আশপাশের সব আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে জড়ো হবেন। এছাড়া রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের যাবেন তারা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!