ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের বাড়ল একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৮, ১ আগস্ট ২০২৪
ফের বাড়ল একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা
ছবি: সংগৃহীত

আবারো বাড়ানো হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা। নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।

Advertisement

প্রসঙ্গত, এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়। ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও বন্ধ রাখা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: একাদশ
লিংক সফলভাবে কপি হয়েছে!