ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ৩০ জুলাই ২০২৪
বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
ছবি- সংগৃহীত

প্যারিস অলিম্পিকে হার দিয়ে যাত্রা শুরু করেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে তারা। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় এই দুই দল মুখোমুখি হবে।

বাঁচা-মরার এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যদের। এমনকি ড্র করলেও পরের পর্বে উঠবে তারা। 
ইউক্রেনের বিপক্ষে নামার আগে শুরুর একাদশের তিনটি পজিশন নিয়ে ভাবছেন আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ। ম্যাচটির শুরুর একাদশে দেখা যেতে পারে লুসিয়ানো গান্ডোকে। আর মরক্কো ও ইরাকের বিপক্ষে ভালো খেলায় একাদশে জায়গা হতে পারে সান্তিয়াগো হেজের। এদিকে রক্ষণেও আসতে পারে পরিবর্তন।

আর্জেন্টিনাসহ ‘বি’ গ্রুপে থাকা চারটি দলের সামনেই বাকি রয়েছে একটি করে ম্যাচ। আর্জেন্টিনা যদি নিজেদের পরের ম্যাচে জয়ে পায় তাহলে আর কোনো সমীকরণ মেলাতে হবে না তাদের।

Advertisement

তবে হেরে গেলে বিদায় ঘণ্টা বাজবে আলবিসেলেস্তেদের। আর ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনা যদি ম্যাচ ড্র করে তখন হিসেব আসবে গোল ব্যবধানের। একনজরে ইউক্রেনের বিপক্ষে অর্জেন্টিনা অলিম্পিকের সম্ভাব্য একাদশ:

ইউক্রেনের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ:

গোলরক্ষক: জেরোনিমো রুলি

রক্ষণভাগ: জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার/ব্রুনো অ্যামিওন, নিকোলাস ওতামেন্ডি (অধিনায়ক), জুলিও সোলার 

মাঝমাঠ: সান্তিয়াগো হেজে, এজেকিয়েল ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান মাদিনা, থিয়াগো আলমাদা

আক্রমণভাগ: জুলিয়ান আলভারেজ, লুসিয়ানো গন্ডো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!