ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ২৯ জুলাই ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন পূরণ করতে পারবেন।

সোমবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরমের ডেটা এন্ট্রি ও নিশ্চায়নের শেষ দিন ২৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শুরু হবে আগামী ২৮ আগস্ট সকাল ১০টায়। পরদিন ২৯ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।

এছাড়া আগে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের অন্য শর্ত অপরিবর্তিত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!