ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৫, ২৪ জুলাই ২০২৪
ফের স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের কারণে ২৪ জুলাই পর্যন্ত স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য আবারো স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

এরআগে, কোটা সংস্কার আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ করা হয়েছিল। এদিকে আন্দোলনের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে বন্ধ আছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!