রোববার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৬৬ হাজার ২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৩১২ জন। অনুপস্থিত ছিল ৮ হাজার ৩১৭ জন। ৯ বোর্ডে অনুপস্থিত হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
.png)
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪২০ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ২৭৩ জন। এই দুই বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।