ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভাঙা পা নিয়েই স্বপ্নের দুয়ারে মাহাবুব

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ১০ মে ২০২৪
ভাঙা পা নিয়েই স্বপ্নের দুয়ারে মাহাবুব
ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে আজ একযোগে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে দুই ভাঙা পা নিয়ে পরীক্ষা দেন এক শিক্ষার্থী। তার নাম মো. রিয়াদ মাহাবুব।

তিনি জানান, ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় এক দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যায়। এরপর থেকে সে বাড়িতে চিকিৎসাধীন ছিল। গুচ্ছ পরীক্ষা থাকায় সে অটোতে করে পরীক্ষা কেন্দ্রে আসে। এ সময় উপস্থিত হাবিপ্রবির রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও রোভার স্কাউট এর সদস্যরা তাকে স্ট্রেচারে করে পরীক্ষা কক্ষে পৌঁছে দেন।

এ বিষয়ে রেড ক্রিসেন্ট দলনেতা আবির চন্দ্র অপু বলেন, কর্তব্য পালনকালে আমরা লক্ষ করি, দুই পা ভাঙা এক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে। এ সময় অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা তাকে পরীক্ষার রুমে পৌঁছে দেই। আমাদের তরফ থেকে যথাসাধ্য সাহায্য করা হয়েছে।

এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থী মাহাবুব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আচরণে মুগ্ধতা প্রকাশ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!