শুক্রবার বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হওয়া ঐ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় সুলতান আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ঢাবি উপাচার্য বলেন, সুলতান আহমেদ ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। পদার্থ বিজ্ঞান শিক্ষা প্রসারে ও গবেষণায় এই জনপ্রিয় ও মেধাবী শিক্ষকের অপরিসীম অবদান রয়েছে। এই সম্মেলন তরুণ শিক্ষার্থী ও গবেষকদের অধিকতর মৌলিক গবেষণায় উৎসাহী হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
.png)
পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় অধ্যাপক ড. সাবিনা হোসেন এবং বুয়েটের অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন। দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের অনেক পদার্থ বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।