ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের ঢাবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল, সতর্ক থাকার আহ্বান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ২৫ এপ্রিল ২০২৪
ফের ঢাবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল, সতর্ক থাকার আহ্বান
ছবি: ডেইলি বাংলাদেশ

তিন মাসের ব্যবধানে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের নামে ভুয়া মেইল আইডি খুলে পরিচিতদের ক্ষুদে বার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাবি উপাচার্য নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে সতর্ক করেছেন।

Advertisement

ইংরেজিতে লিখা ঐ স্ট্যাটাসে উপাচার্য লিখেছেন, এটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঘোষণা। কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া জি-মেইল অ্যাকাউন্ট তৈরি করেছে। প্রতারক গুগল চ্যাট আমন্ত্রণ পাঠাচ্ছে এবং আমার নাম ব্যবহার করে মিথ্যা বার্তা পাঠাচ্ছে।

যেই ই-মেইলটি তিনি ব্যবহার করেন, সেটি [email protected] উল্লেখ করে সচেতন থাকার আহ্বান জানিয়ে লিখেন, অনুগ্রহ করে অনুগ্রহ করে এই ধরনের কোনো আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে উল্লিখিত ই-মেইল ঠিকানাটি দেখার অনুরোধ জানান উপাচার্য। এ সময় তিনি পরিচিতদের মধ্যে এই খবর ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। 

এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি একইভাবে আরেকটি ভুয়া মেইল খোলে একটি চক্র। একইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সচেতন করেছিলেন ঢাবি উপাচার্য।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!