শুক্রবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেভাবেই ফলাফল তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সব জেলা থেকে ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়াও শেষ হয়েছে।
.png)
এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন, আশা করছি এ মাসের শেষদিকে ফল প্রকাশ করতে পারবো।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আট বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন।