ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি ভর্তি পরীক্ষার ফল নিরীক্ষণ আবেদন শেষ কাল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৩ এপ্রিল ২০২৪
ঢাবি ভর্তি পরীক্ষার ফল নিরীক্ষণ আবেদন শেষ কাল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চার ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ আবেদনের সুযোগ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

জানা যায়, ভর্তি নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিসে ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে নির্ধারিত সময়ে অফিস চলাকালীন সময়ে আবেদন করা যাবে। 

এর আগে ২৮ মার্চ চার ইউনিটের চলতি বছরের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে শতকরা ১১ দশমিক ১ শতাংশ উত্তীর্ণ হয়েছেন৷ সেই হিসেবে ফেল বা অকৃতকার্য হয়েছেন শতকরা ৮৮ দশমিক ৯৯। 

Advertisement

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাবির ভর্তির ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!