এরই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এরকম একটি প্রকল্প পরিদর্শন করেন উপাচার্য।
পরিদর্শন শেষে উপাচার্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিকশিত হয়। ক্যাম্পাস যদি অপরিচ্ছন্ন হয়, অসুন্দর হয় সেখানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার আমি তা করব। আমার লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়া।
.png)
এসময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।