ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডেন্টালে ভর্তি পরীক্ষা আজ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮, ৮ মার্চ ২০২৪
ডেন্টালে ভর্তি পরীক্ষা আজ
ফাইল ফটো

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৮ মার্চ)। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে সারাদেশে ১২টি সেন্টারের ২০টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস- জীববিজ্ঞান ৩০, রসায়নবিদ্যা ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোগ্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

Advertisement

এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ=৭৫ নম্বর (সর্বোচ্চ)। এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ=১২৫ নম্বর (সর্বোচ্চ)। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/‘ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।

জানা গেছে, সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি আসন ও বেসরকারিতে ১ হাজার ৪০৫ আসনের জন্য বসছেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন ৯৩ জন শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!