বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভর্তি পরীক্ষার ফলাফল খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। আশা করছি ৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
.png)
ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বৃহস্পতিবার (৭ মার্চ) সি ইউনিটের গ্রুপ-৫ এ অ-বিজ্ঞানের সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, বি ইউনিটের গ্রুপ-১ এ বাণিজ্যের বেলা ১১টা থেকে ১২টা এবং গ্রুপ-২ এ অ-বাণিজ্যের দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সি ইউনিটের গ্রুপ-৫ এর পরীক্ষায় ১ হাজার ৭৭৭ জন এবং বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এ ১৫ হাজার ৬২৫ জন ও গ্রুপ-২ (অ-বাণিজ্য) এ ১৮ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় উপস্থিতির হার ছিল সি ইউনিটের অবিজ্ঞান গ্রুপে ৯৫.৩৩; বি ইউনিটের বাণিজ্য গ্রুপে ৯১.৮৪ ও অবাণিজ্য গ্রুপে ৮৭.৩২ শতাংশ।
গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানবিক বিভাগ সংশ্লিষ্ট এই ইউনিটে মোট ৭৪ হাজার ৭৮৫ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন প্রায় ৯১ শতাংশ শিক্ষার্থী।
অন্যদিকে বিজ্ঞান বিভাগ সংশ্লিষ্ট ‘সি’ ইউনিটে মোট ৭৬ হাজার ৩৫৪ জন আবেদনকারীর মধ্যে চারটি গ্রুপের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিত ছিলো ৮২.১ শতাংশ শিক্ষার্থী।