মঙ্গলবার মৃত্যুর ঘটনার পর রাতেই পুকুর পাড়ের কয়েক স্থানে গাছে পেরেক মেরে নির্দেশনা বোর্ড টানানো হয়। এতে জানানো হয়েছে, ‘বহিরাগতদের ক্যাম্পাসে গোসল করা সম্পূর্ণ নিষেধ’।
জানা যায়, গতকাল সন্ধ্যায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটে।
বন্ধুদের সঙ্গে ঢাকা কলেজ ক্যাম্পাসে ঘুরতে এসে, পুকুর ঘাটের সিঁড়িতে পিছলে পড়ে যাওয়ার পর সাতার না জানায় শিক্ষার্থীর মৃত্যুর হয়। প্রায় ৩০ মিনিট পর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।
.png)