সোমবার (১৯ জুন) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
.png)
সর্বশেষ তথ্যানুয়ায়ী, বর্তমানে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে শুধু প্রধান শিক্ষক পদেই ২৯ হাজার ৮৫৮টি ও সহকারী শিক্ষকের ৮ হাজার ৬৮টি পদ শূন্য রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮–এর লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা এরই মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছেন, তাদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য পিএসসি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদফতর/দফতরের পদে পছন্দক্রম প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।