ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪১ ও ৪৩ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ২৫ মে ২০২৩
৪১ ও ৪৩ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী জুলাইয়ে ৪১তম ও ডিসেম্বরে ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লক্ষ্য অনুযায়ী এরই মধ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মার্চের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

পিএসসির সূত্র জানিয়েছে, চলতি বছরে তিনটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কিছু জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। নতুন রোডম্যাপ অনুযায়ী চলতি বছরে ৪১তম ও ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন পিএসসির কর্মকর্তারা।

জানা গেছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৪১তম ও ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত রোডম্যাপ তৈরি করে তা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের মার্চের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করবে পিএসসি।

Advertisement

আরো জানা যায়, বর্তমানে ৪১তম বিসিএসের ভাইভা চলছে। এটি শেষ হয়ে গেলে ৪৩তম বিসিএসের ভাইভা শুরু করা হবে। ডিসেম্বরের মধ্যে এই দুই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।

বিষয়টি নিয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, প্রতি বছর একটি বিসিএস ও যেসব বিসিএসের প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর ফল দ্রুত করতে একটি রোডম্যাপ করা হয়েছে। এতে বিসিএসের গতি বাড়বে। সেগুলো বাস্তবায়ন করতে পারলে বিসিএসের যে জট সেটি কেটে যাবে। আমরা আশা করছি ২০২৪ সাল থেকে বছরে একটি বিসিএস শেষ করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পিএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!