সোমবার (১৯ জুন) সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটের পরীক্ষা চলাকালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহিন ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, আটক সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র বলে পরিচয় দিয়েছেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।