ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দাবদাহের কারণে এবার দাখিল মাদরাসাও বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২১, ৭ জুন ২০২৩
দাবদাহের কারণে এবার দাখিল মাদরাসাও বন্ধ
ছবি: সংগৃহীত

দাবদাহের কারণে মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন দেশের দাখিল স্তরের সব মাদরাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ থাকবে।

বুধবার (৭ জুন) বিকেলে অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচেনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে মাউশি।

Advertisement

এর আগে তীব্র তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, যশোর ও সৈয়দপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাদরাসা
লিংক সফলভাবে কপি হয়েছে!