ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কো প্রতিনিধিদের বৈঠক

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ৫ জুন ২০২৩
রাবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কো প্রতিনিধিদের বৈঠক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কোর দুই প্রতিনিধিদল সাক্ষাত করেছেন। 

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে তারা সাক্ষাত করেন।

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্স ও ইউনেস্কো প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুশান ফিজে।

Advertisement

সাক্ষাৎকালে রাবি ভিসি বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড কারিকুলাম চালুর বিষয়টি ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি ভবিষ্যতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতাও প্রত্যাশা করেন। ব্রিটিশ কাউন্সিল শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে ও মডিউল প্রস্তুতকরণ এবং বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন।

ইউনেস্কো প্রতিনিধিদল রাজশাহীকে কো-ক্রিয়েটিভ সিটি হিসেবে গড়ে তুলতে আগ্রহ জানান। এ বিষয়ে ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!