ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির ১৬ শিক্ষার্থীকে রুয়েডা’র বৃত্তি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৪ জুন ২০২৩
রাবির ১৬ শিক্ষার্থীকে রুয়েডা’র বৃত্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অর্থনীতি বিভাগ এ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়েডা) আয়োজনে অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের ১৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। 

রোববার (৪ জুন) মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক মনজুর হাসান বলেন, এই বৃত্তির মাধ্যমে অর্থনীতি বিভাগ যে দৃষ্টান্ত স্থাপন করল তা সবার নিকট অনুকরণীয় হয়ে থাকবে। সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসতে হবে। যাতে কোনো শিক্ষার্থীর লেখাপড়া অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়। ভবিষ্যতে এই বৃত্তি আরো বৃহৎ পরিসরে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম এ ওয়াদুদ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রুয়েডার সভাপতি আলতাফ হোসেন, বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, বৃত্তি প্রদান কমিটির সদস্য সচিব আশরাফুজ্জামান। 

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!