ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবিতে ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ৩০ মে ২০২৩
হাবিপ্রবিতে ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. পলাশ বসাককে আহ্বায়ক করে ৪৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ মে) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের আহ্বায়ক ডা. পলাশ বসাক। 

ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. পলাশ বসাক বলেন, ২০১৭ সাল থেকে ভেটেরিনারি শাখা মিলিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা প্ৰতিবছর ঈদ পুনর্মিলনীর আয়োজন করি। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই, তাই বিশ্ববিদ্যালয় থেকে যতোগুলো ব্যাচ বের হয়েছে সবার সঙ্গে যোগাযোগ খুব কম। এ কারণে সাহায্য করার মানসিকতাও আমাদের নেই। 

Advertisement

তিনি বলেন, প্ৰফেশনালিও আমরা অনেক পিছিয়ে। এজন্য সব ব্যাচের সঙ্গে যোগাযোগ রাখা, নিজেদের সুসংগঠিত করা, শিক্ষক-শিক্ষাৰ্থীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। 

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের এমন উদ্যোগে আনন্দিত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের বর্তমান শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!