ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ২৫ মে ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন
ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৮ থেকে ২২ জুন অনুষ্ঠিত হবে। এবার শিফট পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, আগের মতো এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে পরীক্ষা নেয়া হবে।

তিনি আরো বলেন, ছেলে ও মেয়ে আলাদা শিফটে পরীক্ষা নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করবো।

চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হওয়া জাবি ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!