জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবন রুম ও বাহিরে পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ‘খ’ ইউনিটের সদস্য সচিব ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সব প্রক্রিয়া ঠিক আছে কিনা দেখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নম্বর ও ছবি ঠিকমতো লাগানো হয়েছে। কেন্দ্র পরিদর্শনের তালিকাও হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে ঢুকা যাবে ও কি কি নিষেধাজ্ঞা আছে সে বিষয়ে প্রতিটি কেন্দ্রে নীতিমালা দেওয়া হয়েছে। সার্বিক সহযোগিতায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
.png)
আইন শৃঙ্খলার বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনসহ আমরা প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছি। কিভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। সবাই মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা নিতে পারব।
প্রসঙ্গত, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২০ মে মানবিক বিভাগের, ২৭ মে ব্যবসায় শিক্ষা বিভাগ এবং ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।