আগামী ৯ থেকে ১৩ মে পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
.png)
এতে বলা হয়, ফল পুনঃনিরীক্ষণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৯ থেকে ১৩ মে এর মধ্যে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করাতে পারবেন।
পরবর্তীতে পুনঃনিরীক্ষার ফলাফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পুনঃনিরীক্ষণ পদ্ধতি
টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে SMS করতে হবে। ১ম SMS: DGME<Space> RSC<Space> Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন DGME <Space> RSC< Space>1116000) Message এ একটি PIN নম্বর আসবে।
২য় SMS ফি দেওয়ার জন্য PIN দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC< Space >YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME< Space > RSC< Space >YES< Space > 3699 SMS-2
এবার একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।