এ বছরের জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা ছিল ৪ কোটি ৬৫ লাখ যা ক্রম বর্ধনশীল। ফেসবুকের এমন জনপ্রিয়তার অন্তরালে কি রয়েছে, কেনই বা বাড়ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা, এ বিষয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন অলংকার গুপ্তা।
আয়ের উৎস ফেসবুক
.png)
মূলত ‘ফেসবুক’ সব শ্রেণির মানুষের কাছে অনেক পরিচিতি। ছোট-বড় সবাই কম বেশি ফেসবুক সম্পর্কে জানে। অনলাইনে যোগাযোগের জন্য ফেসবুক সহজ মাধ্যম। এমন মানুষ খুব কম আছ যার ফেসবুক একাউন্ট নেই। এছাড়া ফেসবুকের মাধ্যমে অনলাইন বিজনেস অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, যার ফলে ফেসবুক এখন আয়ের উৎস।
ফেসবুক প্লাটফর্ম এমনভাবে সাজানো হয়েছে যেন ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী সব ধরনের ফিচার উপভোগ করতে পারে। সামাজিক যোগাযোগ ছাড়াও অনেক বিনোদনমূলক কাজেও ফেসবুক জড়িত। এসব কারণেই ফেসবুক এত জনপ্রিয় হয়ে উঠেছে।
জিনাত ফারিহা জেরিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
প্রয়োজনীয় আপডেট হতে থাকে
প্রথমত ফেসবুক এতোটাই দ্বারপ্রান্তে রয়েছে যে এটা সম্পর্কে পৃথিবীর মোটামুটি সবাই অবগত। ফেসবুকের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা সহজেই ব্যবহার করা যায়। আর সময়ের সঙ্গে প্রয়োজন অনুযায়ী এটা আপডেট হতে থাকে। ফলে মানুষ সব ধরনের সুযোগ-সুবিধা ফেসবুকে পেয়ে থাকে। বর্তমানে কাজের ক্ষেত্রে বা কাজকেন্দ্রিক দিক থেকে ফেসবুক এক ধরনের শক্তি।
রুদ্র বসাক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ
নিরক্ষর মানুষের কাছেও ফেসবুক বোধগম্য
স্যোসাল মিডিয়ার মধ্যে ফেসবুক শীর্ষে রয়েছে। কেননা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর তুলনায় ফেসবুকে একাউন্ট তৈরি সহজ। পাশাপাশি এর ব্যবহার করার পদ্ধতিও তুলনামূলকভাবে সহজ। একজন মানুষ যে হয়তো খুব বেশি পড়ালেখা করেনি সেও খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারছেন।
রিডওয়ান হাসান রিড, অর্থনীতি বিভাগ
ফেসবুকের ব্যবহার বহুমুখী
ফেসবুক ব্যবহার করা তুলনামূলক সহজ। পাশাপাশি এটিতে রয়েছে বিপুল ফিচার, যা অত্যন্ত সহজে বোধগম্য সবার কাছে। বর্তমানে ফেসবুকের ব্যবহার বহুমুখী। ফেসবুক যেন একাধারে বিনোদন ভাণ্ডার, তথ্য আদান প্রদানের সবচেয়ে সহজ মাধ্যম, শিক্ষা সহায়কসহ আরো অনেক কিছু।
নুসরাত সুলতানা জ্যোতি, এগ্রিকালচার অনুষদ
ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা সর্বত্রই বেশি
সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে ফেসবুক জনপ্রিয়তার দিক থেকে অন্যতম। এই জনপ্রিয়তার অন্যতম হচ্ছে এর সহজপ্রাপ্যতা। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর চেয়ে ফেসবুক ব্যবহারকারী মানুষের সংখ্যা সব দেশেই বেশি। ফলে যেকোনো প্রান্তের মানুষকে খুব সহজেই ফেসবুকের মাধ্যমে খুঁজে পাওয়া যায় এবং যোগাযোগ করা যায়। এসব কারণেই মূলত সবাই ফেসবুক ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
লিখন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ