ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নির্মাণ হচ্ছে বেরোবির ফটক, পূরণ হচ্ছে শিক্ষার্থীদের দাবি

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৬ এপ্রিল ২০২৩
নির্মাণ হচ্ছে বেরোবির ফটক, পূরণ হচ্ছে শিক্ষার্থীদের দাবি
বেরোবি ফটক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার ও আবেগের নাম তার শিক্ষাঙ্গনের প্রধান ফটকটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল সুন্দর একটি ফটক নির্মাণের। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত ফটক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, অর্থ ও হিসেব দফতরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, প্রক্টর মো. গোলাম রব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ, পরিবহন পুলের পরিচালক ড. শফিকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 
 
এই কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হতে চলেছে। প্রধান ফটক কার্যক্রমের উদ্বোধনের সময় দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!