মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী।
নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজীম ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
.png)
নব-নির্বাচিত কমিটির অন্যরা হলেন- যুগ্ম সম্পাদক দৈনিক আজকের পত্রিকার কেএম হবে হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ ক্যাম্পাস লাইভ২৪ এর মো. সিদ্দিকুর রহমান, দফতর সম্পাদক দৈনিক খোলা কাগজের নাহিদুজ্জামান নাহিদ, প্রচার সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের আনোয়ার হোসেন ।
নির্বাচন শেষে সাংবাদিক সমিতির ২০২২ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি সৌম্য সরকার এবং উপদেষ্টাগণ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নব-নির্বাচিত সভাপতি জয় বলেন, ‘বেরোবির সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এ ধারা অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক শিপন বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের লিখনির ধারা হোক সব অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার।