ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার গুচ্ছের বিপক্ষে ইবি শিক্ষকরা

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ৭ মার্চ ২০২৩
এবার গুচ্ছের বিপক্ষে ইবি শিক্ষকরা
ইবি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন। ছবি: ডেইলি বাংলাদেশ

গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার দাবিতে একমত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। এছাড়া আগামী ভর্তি পরীক্ষার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে ২১ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা আহ্বানের দাবি জানিয়েছেন তারা। 

মঙ্গলবার (৭ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সূত্র মতে, এর আগে সোমবার (৬ মার্চ) সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত পরবর্তী করণীয় নির্ধারণের জন্য সমিতির কার্যনির্বাহী পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে গুচ্ছ প্রক্রিয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানায় শিক্ষক সমিতি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!