ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়েছে ইবি শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়েছে ইবি শিক্ষক সমিতি
ইবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন। ছবি: ডেইলি বাংলাদেশ

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াকে ভোগান্তিপূর্ণ দাবি করে এর বিপক্ষে অবস্থান নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। রোববার (২৬ ফেব্রুয়ারি) সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। 

এ সময় সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। তিনি বলেন, গত ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি নিরসনের প্রত্যাশা ছিল। তবে এ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু, সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় ইবি উপাচার্যের অংশগ্রহণ ও পরে ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সংক্রান্ত খবর ইবি শিক্ষকদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। ফলে আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়টি দৃঢ়ভাবে ব্যক্ত করছি। 

সংবাদ সম্মেলনে ইবি সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!