সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেক এলাকা থেকে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়।
ঐ প্রেমিক যুগলকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুস সালাম সেলিম ও নিরাপত্তাকর্মী তোফাজ্জল হোসেন। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদেরকে বিয়ের কথা বললে এতে অসম্মতি জানান প্রেমিকা।
.png)
আটক হওয়া প্রেমিক ইবির অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যজন ইডেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ঐ ছাত্রীর বাসা খুলনার পাইকগাছার আমতলা গ্রামে।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, মেয়ে এখন আমাদের হেফাজতে আছে। মেয়ের বাবাকে ফোন দেওয়া হয়েছে। তার বাবা এরই মধ্যে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি এসে মেয়েকে নিয়ে যাবেন। এখন তাদেরকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হবে কী না সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ছেলেকে বিভাগের জিম্মায় ও মেয়েকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও বিশ্ববিদ্যালয় লেক এলাকা সংলগ্ন পাটক্ষেত থেকে থেকে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলার টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় ব্যবস্থাপনা বিভাগের এক যুগলকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।