ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ক্যাম্পাসের গল্পে চবি শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘কাবেরি’

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ক্যাম্পাসের গল্পে চবি শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘কাবেরি’
ছবি: ডেইলি বাংলাদেশ

ক্যাম্পাসের বন্ধুদের গল্প-আড্ডা এবং সুখ-দুঃখের বিভিন্ন দিক নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাবেরি’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয় ও অর্থায়নে তৈরি হয়েছে এই চলচ্চিত্রটি। যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ছয়টি ভিন্ন ভিন্ন স্লটে প্রদর্শিত হয় ‘কাবেরি’। প্রতি স্লটে ৫০০ জন দর্শকে ভর্তি ছিল অডিটোরিয়ামের। 

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম রানা শামুর রচনায় ও পরিচালনায় কাবেরির মূল চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা দত্ত, ইউনুস রানা সোহেল এবং সায়হাম সালামসহ আরো ১২জন শিক্ষার্থী। 

Advertisement

চলচ্চিত্রটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরিসংখ্যান বিভাগের ২০-২১ সেশনের মুসলিমাত জাহান কৃতি বলেন, ক্যাম্পাসে বন্ধুত্বের ভেতরের বিভিন্ন গল্প এবং আন্তকোন্দলের চিত্র ফুটে উঠেছে এতে। চমৎকার উপভোগ করেছি এই গল্প। 

দর্শন বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম সবুজ বলেন, অনেকগুলো গল্পের অবতারণা হয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ চিত্র উঠে এসেছে। আমরা বন্ধুরা মিলে দেখতে এসেছি টিকিট কেটে। এটাই ভালো লাগছে। 

পরিচালক শামীম রানা শামু বলেন, এই চলচ্চিত্রটি সব শিক্ষার্থী নিজের সঙ্গে মেলাতে পারবেন। এখানে আছে প্রেম, বিচ্ছেদ, বন্ধুত্বের নানা টানাপোড়েনসহ হাসি-কান্নার নানা দিক।

তিনি আরো বলেন, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষার ফাঁকে ফাঁকে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমাদের টিমের সদস্যদের নিজের অর্থায়নে আমরা এটি নির্মাণ করেছি। টিমের সবার শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়। 

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে চবিতে প্রদর্শিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। যা পরবর্তীতে শিল্পকলা একাডেমিতেও প্রদর্শনের কথা জানান পরিচালক।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!