ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবির স্টেশনতলার আয়োজনে অমর একুশে বইমেলা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
চবির স্টেশনতলার আয়োজনে অমর একুশে বইমেলা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভাষার মাস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করেছে স্টেশনতলা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হয় এ বইমেলা। যা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বইমেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে- অক্ষরবৃত্ত, বীকন পাবলিকেশন্স, বাতিঘর, নন্দন বইঘর, দাঁড়িকমা, শৈলী ও চন্দ্রবিন্দু প্রকাশনী। এছাড়া মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সেচ্ছাসেবী সহযোগী উদ্দীপ্ত বাংলাদেশ। বইমেলার প্রথমদিনে শিক্ষার্থীরা ভিড় জমিয়েছে স্টেশনতলায়।

পাঁচ বন্ধুর উদ্যোগে ২০২২ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু হয় স্টেশনতলার। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মাহমুদ হাসান অয়ন, দর্শন বিভাগের আবু বকর চৌধুরী, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সাজ্জাদ আনাম পিনন, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শোয়েবুল হাসান মাসুদ এবং ফিনান্স বিভাগের চৌধুরী সাজিদ মোস্তফা আশফির উদ্যোগে শুরু হওয়া স্টেশনতলা এরই মধ্যে সাড়া জাগিয়েছে চবি শিক্ষার্থীদের মধ্যে। 

Advertisement

১৫ ফেব্রুয়ারি দুপুরে শুরু হয় এ বইমেলা, চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। 

স্টেশনতলার উদ্যোক্তাদের একজন আবু বকর চৌধুরী বলেন, স্টেশনতলার উদ্যোগে বইমেলার আয়োজন করেছি আমরা। প্রতিটি দিবসেই আমরা কোনো না কোনো ইভেন্ট রাখতে চাই। স্টেশনতলাকে শিক্ষার্থীদের কাছে আরো উপভোগ্য করে তুলব। 

বইমেলার পাশাপাশি স্টেশনতলায় আগামী সাতদিন চলবে ফটোগ্রাফি অ্যাক্সিবিশন। গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাজিমুল তূর্য্য বলেন, আমরা সিইউ গল্প ফার্স্ট ফটোগ্রাফি অ্যাক্সিবিশনের উদ্যোগ নিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ছবি সংগ্রহ করি। প্রাথমিক বাছাই শেষে সাড়ে ৩০০ ছবি থেকে ৫০টি ছবি নির্বাচন করা হয়েছে প্রদর্শনীর জন্য। 

আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। দর্শনার্থী ও বিচারকদের ভোটে নির্বাচিত সেরা পাঁচজন ফটোগ্রাফার পুরস্কৃত হবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!