সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের পাশে শহিদ স্মৃতি সংগ্রহশালার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্লে থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক-শাখা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি খ-শাখা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত গ-শাখাতে বিভক্ত করা হয়। তিনটি শাখাতে রাজশাহী নগরীর বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
.png)
প্রত্যেক শাখা থেকে বিজয়ী প্রথম পাঁচ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিনহাজ বলেন, খুব ভালো লাগছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমি আগেও এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। এমন প্রতিযোগিতা আরো করা উচিত।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সঙ্গে আসা এক অভিভাবক বলেন, ছেলে-মেয়েরা খুব আগ্রহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আজকের দিনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে তারা জানতে পারছে। এমন একটা বৃহৎ পরিসরে এসে তারা নতুন কিছু শিখতে পারছে।