ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের স্নাতকোত্তর প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩
সাত কলেজের স্নাতকোত্তর প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতকোত্তর ২০১৯ সালের ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১২ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের ২০১৯ সালের স্নাতকোত্তর প্রথম পর্ব পরীক্ষার ফরমপূরণের সময়সীমা ১২ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত বর্ধিত করা হলো। কলেজ কর্তৃক অনলাইনে ভেরিফিকেশন ও ব্যাংক ড্রাফটের শেষ তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

Advertisement

প্রসঙ্গত, উক্ত তারিখের পর আর কোনো লেইট ভেরিফাই এর আবেদন নেওয়া হবে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!