ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

স্বপ্ন পূরণ হলো না কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়া আরাফাতের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩
স্বপ্ন পূরণ হলো না কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়া আরাফাতের
ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেলা কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন পাঁচবিবি উপজেলার বাসিন্দা আরাফাত। তবে ঐ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা কারাগার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষার্থী আরাফাত মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

জানা গেছে, এ জেলায় ৮ হাজার ৯০০ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ঐ পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিয়েছিলেন।

জয়পুরহাট জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম বলেন, আরাফাত গত বছরের জুলাই মাসের ২৭ তারিখ থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে ঐ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে তিনি ফলাফলে অকৃতকার্য হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!