ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ১ ফেব্রুয়ারি ২০২৩
জয়পুরহাটে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে মাদক মামলায় মঞ্জুয়ারা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মঞ্জুয়ারা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ডিওর গ্রামের বাসিন্দা।

জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকা থেকে ২০১৩ সালের ১০ অক্টোবর ৩৮ বোতল ফেনসিডিলসহ মঞ্জুয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মুনছুর রহমান বাদী হয়ে মঞ্জুয়ারার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিরাজুল ইসলাম ঐ নারীর বিরুদ্ধে একই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঞ্জুয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

Advertisement

মামলাটির রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল, সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ, আসামিপক্ষের আইনজীবী রায়হান নবী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, এ রায় মাদক নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!