[ শিক্ষা ]
এইচএসসির প্রবেশপত্র বিতরণ ২২-২৩ অক্টোবর
ফাইল ফটো
২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২২ অক্টোবর থেকে বিতরণ করা শুরু হবে। এ কার্যক্রম চলবে টানা দুইদিন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ অক্টোবর ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ হবে। আর ২৩ অক্টোবর বিতরণ করা হবে নরসিংদী, টাংগাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার প্রবেশপত্র।
এতে আরো বলা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময়ে গ্রহণ করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!