[ শিক্ষা ]
বাউবির এইচএসসি পরীক্ষা শুরু
পরীক্ষার হল পরিদর্শন করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা-২০২২ শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা ১ম ও ২য় পত্র পরীক্ষা।
শুক্রবার বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন পরিদর্শন করেন।
এ সময় বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো: আজিজুল হক সঙ্গে ছিলেন। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২ শত ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগে পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে তিনি সকালে বাউবির বরিশাল আঞ্চলিক কেন্দ্রে এমবিএ বাংলা মাধ্যম প্রোগ্রামের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!