ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

রমজানে সরকারি নির্দেশনা মেনেই পাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২৯ মার্চ ২০২২
রমজানে সরকারি নির্দেশনা মেনেই পাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পবিত্র রমজান মাস উপলক্ষে ক্লাস-পরীক্ষা সরকারি নির্দেশনা মেনেই চলবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম। 

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে তিনি ডেইলি বাংলাদেশকে এই কথা জানান।

এই সময় তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি পদ শূন্য থাকায় রেজিস্ট্রার অফিস থেকে ক্লাস-পরীক্ষা নিয়ে সরাসরি সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। যে কারণে এখন সরকারি নির্দেশনা মেনেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা চলবে। যদি এরমধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধক্ষ্য নিয়োগ হয়ে যায় তাহলে তাদের নির্দেশনা মতো রেজিস্ট্রার অফিস থেকে আমরা রমজানে ক্লাস, পরীক্ষার ব্যাপারে আমাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!